Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মাদকাসক্ত এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড 
Sunday November 22, 2020 , 2:40 pm
Print this E-mail this

কাউখালীর ইউএনও’র কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ, চাঁন’র মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার

পিরোজপুরের কাউখালীতে মাদকাসক্ত এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি এই দন্ড দেন। সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন, কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের মো: শাহাজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদার (২২)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার মা হেলেনা বেগম মাদকাসক্ত ছেলের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন। হেলেনা বেগম জানান, চাঁন অটোরিকশা চালাতেন। প্রায় তিন চার বছর বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য চাঁন প্রায়ই বাড়িতে অত্যাচার করতো। সম্প্রতি তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শনিবার সে নিজের ঘরে ভাঙচুর চালায়। অতিষ্ঠ হয়ে কোনো উপায় না পেয়ে তিনি ও তার বড়ো ছেলে স্বপন হাওলাদার কাউখালীর ইউএনও’র কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি ও কাউখালী থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। ভ্রাম্যমাণ আদালত বাড়ি গিয়ে চাঁনকে আটক করে। এ সময় তার কাছে দুই পিছ ইয়াবা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। চাঁন মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক