মো : সজিব হোসেন ফরাজী : মাদক দূর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদের বিষক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য সুখী সমৃদ্ধ সমাজ গড়ার ভীত রচনায় পিরোজপুরের কাউখালীতে মাদক বিরোধী শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল এগারো টায় কাউখালী সরকারি মহাবিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদক দূর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান, উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু। পরে কাউখালী সরকারি মহাবিদ্যালেেয়র কলেজ শাখার ছাত্র লীগের সভাপতি রাজু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতু, মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ উল্লাহ, শিক্ষার্থী আসাদুজ্জামান খান, শিক্ষার্থী সজিব ফরাজি প্রমুখ।