প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
Wednesday May 29, 2019 , 11:48 am
পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান অভিযান চালিয়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (২৭ মে) দুপুরে কাউখালী বন্দরের দক্ষিন বাজারে পশু খাদ্যের দোকানগুলোতে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় প্রায় ৮ মন ভেজাল পশু খাদ্য এবং নিষিদ্ধ দাদা লবন জব্দ করে বিনস্ট করা হয়। জানা গেছে, হাইকোর্টের নিষিদ্ধ পন্য দাদা লবন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আনে এস দেউড়ী ট্রেডার্সেও সুখরঞ্জন দেউড়ীকে ৫ হাজার টাকা এবং ভেজাল পশু খাদ্য বিক্রির অপরাধে সাগর স্টোরের বাসুদেবকে ২ হাজার টাকা এবং খান ট্রেডার্সের রফিকুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন।