প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা
Monday July 13, 2020 , 5:10 pm
সহকারী পরিচালক মো: শাহ সোহায়েব মিয়ার নেতৃত্বে ১৯ হাজার ৫০০ টাকা আদায়
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) ভোক্তা অধিকারের বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও পিরোজপুরের সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে উপজেলার সদর বাজারে ওই অভিযান চালিয়ে ওই বাজারের ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে থাকা ভোক্তা অধিকারের পিরোজপুরের সহকারী পরিচালক মো: শাহ সোহায়েব মিয়া জানান, সোমবার জেলার কাউখালী সদর বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তির্ন ঔষধ ও মালামাল রাখা, পণ্যের নির্ধারিত দাম উল্লেখ না করা সহ বিভিন্ন বিধি না মানার অপরাধে ওই বাজারের উপশম ফার্মেসীকে ৮ হাজার টাকা, ভোজ্য তেল ব্যবসায়ী এনায়েত ষ্টোরকে দেড় হাজার টাকা ও তালুকদার ষ্টোরকে ২ হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ৩ হাজার টাকা ও বিসমিল্লাহ মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।