Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সুমনের গনসংযোগ 
Monday May 6, 2024 , 3:09 pm
Print this E-mail this

উপজেলা পরিষদের নির্বাচনে এবার পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

পিরোজপুরের কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সুমনের গনসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মৃদুল আহম্মেদ সুমনের চশমা মার্কার সমার্থনে কাউখালী বন্দরে গণসংযোগ করেন। সোমবার হাটের দিন সকালে কাউখালী দক্ষিণ বাজার থেকে শুরু করে বয়েজ স্কুল রোড, কৃষি ব্যাংক রোড এবং উত্তর বাজারে গনসংযোগ করেন। গণসংযোগকালে মৃদুল আহমেদ সুমন বলেন, আমি বিগত পাঁচ বছর জনসাধারণের সুখে-দুখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তাই কাউখালী উপজেলার জনগণ আবারও আমাকে ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী। এসময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী ২১ মে কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক