Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মদিন পালন 
Wednesday March 17, 2021 , 2:34 pm
Print this E-mail this

ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক ছিলেন, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাণুরাগী আব্দুল লতিফ খসরু

পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মদিন পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বুধবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ প্রতিযোগীতা ও উন্নত খাবার পরিবেশন। এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক ছিলেন, পিরোজপুর কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাণুরাগী আব্দুল লতিফ খসরু। আজ বুধবার সকাল ১০ টায় আমরাজুড়ী আবাসন প্রকল্পে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিশুরা রং বেরংএর বেলুন হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে। এসময় শিশুরা রং তুলিতে জাতির জনকের ছবি অংকন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রথম স্থান অধিকারী বাক প্রতিবন্ধী শারমিন, দ্বিতীয় স্থান অধিকারী বাক প্রতিবন্ধী রিফাত ও তৃতীয় স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী রিজায়কে পুরস্কার দেয়া হয়। পরে উক্ত অনুষ্ঠানে অংশ নেয়া সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক