Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বেহাল সড়ক, জনদূর্ভোগ চরমে 
Saturday June 18, 2022 , 4:25 pm
Print this E-mail this

স্থানীয় এমপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত

পিরোজপুরের কাউখালীতে বেহাল সড়ক, জনদূর্ভোগ চরমে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান বেইলী ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে শুরু হয়ে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ী সাহেব আলী বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে যার দরুন জনদূর্ভোগ চরমে। এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেও কোন সুফল পায়নি। ইউপি সদস্য রুবেল রিয়াজী আক্ষেপ করে বলেন, কর্তৃপক্ষের নিকট বার বার বলা সত্বেও কোন কাজে আসছে না। এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী মো: ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করা হবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন