Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী পালন 
Tuesday September 28, 2021 , 1:07 pm
Print this E-mail this

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (সেপ্টেম্বর ২৮) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল-স্বেচ্ছায় রক্তদান, করোনার টিকার ফ্রি রেজিষ্ট্রেশন, উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন, গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ, আবাসনে ফলদ বৃক্ষ রোপন ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ওসি মোঃ বনি আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সমাজ সেবক আঃ লতিফ খসরুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা