প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু
Friday August 6, 2021 , 3:23 pm
ঘটনায় ব্যবসায়ী বাসুদেব কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মাঝি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (আগস্ট ৬) সকালে এ ঘটনা ঘটে। দুলাল ওই উপজেলার চিরাপাড়া ইউনিয়নের চিরাপাড়া গ্র্র্র্রামের শাহজাহান মাঝির ছেলে।জানা গেছে, ওই বাজারের সাগর স্টোর নামে একটি কিটনাশক বিক্রির দোকানের মালিক বাসুদেব কুণ্ডু প্রতিদিনের মতো বৃহস্পতিবার (আগস্ট ৫) রাতে ইদুর মারার জন্য দোকানে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখে যান। শুক্রবার সকালে এসে ওই ইদুর মারার ফাঁদের বিদ্যুতের সংযোগ না খুলেই দোকান খুলে বেচা-কেনা শুরু করেন এবং শ্রমিক দুলালকে ডেকে দোকান পরিষ্কার করার কাজে লাগিয়ে দেন। এ সময় দুলাল সেখানে থাকা বিদ্যুতে সংযোগে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যবসায়ী বাসুদেব কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।