Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু 
Thursday July 29, 2021 , 5:46 pm
Print this E-mail this

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোজাম্মেল হোসেন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের গাণ্ডতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল দুপুর ১২টার দিকে বাড়ির সামনের বাগানের ডাল কাটতে একটি রেন্টি গাছের উঠেন। পরে একটি ডাল কাটলে সেটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপরে পড়ে। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে থাকা নালার পানিতে পড়ে যান। স্বজনরা তাঁকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বনি আমিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক