প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন
Tuesday March 2, 2021 , 3:42 pm
‘‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’’-স্লোগানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন। ‘‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’’-স্লোগানে আজ মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোটার সেবামূলক কার্যক্রম পরিচলনা প্রদর্শনী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান হাওলাদার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, কাউখালী প্রেসক্লাব সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ আরও অনেকেই।