Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 
Monday November 22, 2021 , 3:10 pm
Print this E-mail this

সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা

পিরোজপুরের কাউখালীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমন, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!