Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র! 
Thursday February 6, 2020 , 8:22 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র!


নিজস্ব প্রতিবেদক : গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামের একজন গৃহিনীকে- ০১৭৪৫৪৬৪৭৮১-নম্বর থেকে ফোন করে এক প্রতারক। বিকাশের এজেন্ট পরিচয় দেয়ার পর বলা হয়, আপনার বিকাশে সর্বশেষ টাকা নিয়েছেন (তিনি যে পরিমান নিজের এ্যাকাউন্টে নিয়েছিন সেই পরিমাণ বলে)। তার সাথে আমার দোকানের এক কর্মচারী ভুলবশত: বেশী টাকা পাঠিয়েছে। এরপর বলা হয় আপনি টাকা না ফেরত দিলে এ্যাকাউন্টটি আজকেই বন্ধ হয়ে যাবে। আমাদের কিছু তথ্য দিলে আমরা হালনাগাদ সব ঠিক করে দিবো। এরপর তিনি নাম, সর্বশেষ বিকাশের পরিমান, পুরাতন পিন ও নতুন পিন দেয়ার কথা বলে। এরপরেই এ্যাকাউন্ট থেকে নিয়ে যায় ২৪ হাজার টাকা! এ ব্যাপারে ওই গৃহিনী দিলরুবা সুলতানা কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দিয়ে জানানো হলে সেখান থেকে জানায়, সেটি তাদের নম্বর না। পরে তিনি কাউখালী থানায় একটি সাধারণ ডায়রি করেছন। এর আগে গত মাসে উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা রবিউলকে একইভাবে ফোন দেয়া হয়। তার সাথে কথা বলেন এক নারী প্রতারক। বেশ কিছুক্ষণ কথা বলার পর কৌশলে রবিউলের মোবাইল থেকে সাড়ে ২৪ হাজার টাকা তুলে নেয়া হয়। এছাড়া কুমিয়ান গ্রামের জাকির নামের এক চা দোকানীর কাছ থেকে একইভাবে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এ চক্রটি। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর কাউখালীর একটি মাদ্রাসার সুপারকে মোবাইল করে ১১ হাজার টাকায় সরকারি ল্যাপটপ দেবার কথা বলে ৮৮ হাজার টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। তাদের ফাঁদে পড়ে মাদ্রাসার ঐ সুপার ৮৮ হাজার টাকা বিকাশে পাঠিয়ে সম্প্রতি প্রতারিতও হয়েছেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা