Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে প্রবাসী জুয়াড়িসহ ১০ জনকে জরিমানা 
Tuesday March 24, 2020 , 10:24 am
Print this E-mail this

প্রবাসীকে সরকারি কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পিরোজপুরের কাউখালীতে প্রবাসী জুয়াড়িসহ ১০ জনকে জরিমানা


মো: সজিব হোসেন ফরাজী : হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় পিরোজপুরের কাউখালী উপজেলায় রবিবার রাতে কুয়েত প্রবাসী এক যুবককে ১০ হাজার টাকা এবং জুয়া খেলার অপরাধে ৮ জন এবং গণজমায়েত করে ওষুধ বিক্রির অপরাধে ১ জনকে ২ হাজার টাকা করে ১৮  হাজার টাকার অর্থদণ্ড এবং ওই প্রবাসীকে সরকারি কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদারহাটের মো: বেলায়েত হোসেনের ছেলে কুয়েত প্রবাসী শাহিন হোসেন (৩৫) কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া রাতে দোকানে বসে জুয়া খেলার অপরাধে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে আটক সোহাগ আকন, আলীম হাওলাদার, মো: শামীম, আসিম খান, শহিদুল ইসলাম, সুজন, জাহিদুল, লিটন প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা এবং উপজেলার ধাবরী বাজারে গণজমায়েত করে ওষুধ বিক্রির অপরাধে নাটোর জেলার আব্দুল হামিদকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা