Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা 
Thursday April 13, 2023 , 4:47 pm
Print this E-mail this

কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালিতে জমি ও পূর্ব বিরোধের জেরে হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই এলাকার ইউনুচ বয়াতির ছেলে। নিহত হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ও পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে মারধর করলে হাসিবের চিৎকার শুনে তার মা লাইট নিয়ে নির্জন ওই ভিটায় যান। পরে তাকে রক্তাক্ত ও জখম অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসারা মৃত ঘোষণা করে। রাজাপুর থানার এসআই পলাশ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, নিহতের বাবা ইউনুস বয়াতি বৃহস্পতিবার কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন