প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ
Monday March 23, 2026 , 9:31 pm
নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল
পিরোজপুরের কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে গাবখান নদীতে পরিবারের সদস্যদের সাথে গোসল করতে গিয়ে হাফেজ মো: আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল। জানা গেছে, সোমবার (মার্চ ২৩) দুপুর সাড়ে ১২টার দিকে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকায় নদীতে গোসলের সময় গাবখান নদীর স্রোতের তলিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ মাদরাসার ছাত্র আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে। সে তাঁর বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসে গাবখান নদীতে গোসল করতে নদীতে নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ মো: আশরাফুল আলম ও তাঁর সাথে বাড়ির কয়েকজন সদস্য তাঁদের বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাঁকে পাওয়া যায়নি। কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়।