Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 
Saturday February 25, 2023 , 5:10 pm
Print this E-mail this

‘শেখ হাসিনার উপহার, প্রাণির পাশেই ডাক্তার’–‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’

পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘শেখ হাসিনার উপহার, প্রাণির পাশেই ডাক্তার’–‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত। শনিবার সকালে সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার শিকদার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, কাউখালী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াসিম রুবেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদসহ গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার বিভিন্ন খামারীরা ৩৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শনীর ভিতরে জনসাধারণের দৃষ্টি কেড়েছে বিড়ালের প্রদর্শনী। প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন গাভী খামারি মো: সুইট হোসেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন