Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দক্ষতা উন্নয়নের জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষণ 
Thursday May 26, 2022 , 2:04 pm
Print this E-mail this

‘‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘুচায় দৈন্য আনে সুদিন, শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে’’

পিরোজপুরের কাউখালীতে দক্ষতা উন্নয়নের জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘুচায় দৈন্য আনে সুদিন, ‘‘শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে’’-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য এক প্রশিক্ষণ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (মে ২৬) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-  উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ হাকিম, সমবায় কর্মকর্তা হাসান রকিব, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন