Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে তিন চোর গ্রেফতার 
Wednesday January 8, 2020 , 2:07 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে তিন চোর গ্রেফতার


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান নিবাসী মিষ্টি ব্যবসায়ী ধীরেন কুন্ডুর বাড়িতে সোমবার দিবাগত রাতে একটি চোর চক্র ঘরের পিছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ষ্টীলের আলমিরা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ আট হাজার পাঁচশত টাকা, মোবাইল ফোন, কাপড়চোপর সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি করে যাবার পথে থানা পুলিশ খবর পেয়ে থানর ওসি নজরুল ইসলাম এর নেতৃত্বে চোর চক্রটি গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার সুবিদপুর গ্রামের হান্নান খান এর ছেলে তুফান খান (১৫), রঘুনাথপুর গ্রামের রবিন গাইন এর ছেলে প্রিতম গাইন (১৫) ও দাশেরকাঠী গ্রামের লিয়াকত শেখ এর পুত্র নাইম শেখ (১৫)। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তাৎক্ষনি চুরির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে