Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে তদন্তে গিয়ে আসামির কোপে পুলিশ আহত 
Saturday June 29, 2019 , 9:08 am
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে তদন্তে গিয়ে আসামির কোপে পুলিশ আহত


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরে কাউখালীতে মামলার তদন্ত করতে আসামির বাড়িতে গেলে পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান। আহত রফিকুল ইসলাম (৩৬) কাউখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, এক নারীকে লাঞ্চিত করার ঘটনায় জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত করতে এএসআই রফিকুল তার বাড়িতে যান। এ সময় হায়দার ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে। এতে রফিকুলের হাত ও মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে। স্থানীয়রা রফিকুলকে উদ্ধার প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয় বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনার পর থেকে হায়দার ও তার স্ত্রী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে