Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী 
Monday September 4, 2023 , 2:41 pm
Print this E-mail this

এই সাঁকো দিয়ে উত্তর বাসুরী গ্রামের সাথে কাউখালী সদরের একমাত্র যোগাযোগ মাধ্যম

পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। দেখা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বাসুরী ঘোড়া খালের সমরের ও তাবারক হোসেনের বাড়ির সামনের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি প্রাণহানিও ঘটে যেতে পারে। এই সাঁকো দিয়ে উত্তর বাসুরী গ্রামের সাথে কাউখালী সদরের একমাত্র যোগাযোগ মাধ্যম। উক্ত গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বাসুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার একমাত্র পথ। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে। এলাকাবাসী দুলাল সমাদ্দার বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি। স্কুলছাত্রী অহনা সমাদ্দার ও রাহুল বলেন, আমরা অনেক সময় ভাঙ্গা সাঁকো পার হওয়ার সময় খালের নিচে পড়ে জামা কাপড় ও বইপত্র ভিজে যায়। এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট বলেন, এলাকাবাসী আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হচ্ছে। সাঁকোটি অতি জরুরী ভিত্তিতে মেরামত না করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, সরেজমিনে সাঁকোটি আমি দেখে এসেছি, যে কোন ফান্ড দিয়ে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান