Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জেলা পরিষদের লক্ষাধিক টাকার গাছ জব্দ 
Wednesday February 9, 2022 , 8:45 pm
Print this E-mail this

গাছগুলো কাটার জন্য টেন্ডার কিংবা কোন অনুমতি দেয়া হয়নি-প্রধান নির্বাহী রেবেকা খান

পিরোজপুরের কাউখালীতে জেলা পরিষদের লক্ষাধিক টাকার গাছ জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ফলইবুনিয়া গ্রামের জেলা পরিষদের পুকুরের লক্ষাধিক টাকার গাছ জব্দ করেছে জেলা পরিষদ। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মহল জেলা পরিষদের অনুমতি কিংবা টেন্ডার ছাড়া জেলা পরিষদের পুকুরে পার্শ্বে সৃজিত ১২টি তাল গাছ ও ১টি রেইনট্রি গাছ কাটার সময় এলাকাবাসী জেলা পরিষদকে জানালে তাৎক্ষনিকভাবে জেলা পরিষদের সার্ভেয়ার সরেজমিনে এসে গাছগুলো জব্দ করে রেখে যায়। এ ব্যাপারে বুধবার জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান জানান, উল্লেখিত গাছগুলো কাটার জন্য টেন্ডার দেয়া হয়নি কিংবা কোন অনুমতি দেয়া হয়নি। জেলা পরিষদের সার্ভেয়ারকে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন