Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 
Saturday April 4, 2020 , 4:12 pm
Print this E-mail this

সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা করবো করোনা জয়, ইনশাআল্লাহ-জেলা প্রশাসক

পিরোজপুরের কাউখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


মো: সজিব হোসেন ফরাজী : আজ (শনিবার, ৪ এপ্রিল) জেলা প্রশাসক’র উদ্যোগে নৌকায় নদীর ওপারে অবস্থিত আমড়াঝুড়ি আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য, শিক্ষা উপকরণ এবং শিশু খাদ্যসহ অসহায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দের কাছেও খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়াও আমড়াঝুড়ি ফেরিঘাটের কর্মহীন শ্রমিকদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় কাউখালীবাসীর পক্ষ থেকে শ্রদ্ধেয় জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদর ও আমড়াঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। জেলা প্রশাসক বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা করবো করোনা জয়, ইনশাআল্লাহ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা