Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী পালন 
Monday May 30, 2022 , 2:41 pm
Print this E-mail this

দলীয় ও কালো পতাকা উত্তোলন, কোরআন খতম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

পিরোজপুরের কাউখালীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলে সোমবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কোরআন খতম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, জেলা যুবদলের সদস্য শারিফুল আজম সোহেল, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকি, যুবদল সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির পেয়ারু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট এর স্মৃতি চারণ করেন এবং দেশ উন্নয়নে তাঁর অবদান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে তাঁকে আখ্যায়িত করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন