Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা 
Sunday July 24, 2022 , 2:31 pm
Print this E-mail this

খালেদা খাতুন রেখার সভাপতিত্বে, “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-স্লোগানে

পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মূখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবি সুলতান হোসেন, সাংবাদিক হাফেজ মোঃ মাছুম বিল্লাহ প্রমূখ। প্রধান অতিথি মৎস্যজীবিদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, মৎস্য সম্পদ একটি জাতীয় সম্পদ। আর এই সম্পদ রক্ষা করা শুধু সরকারের নয়, আসুন আমরা সবাই মিলে মৎস্য সম্পদ রক্ষা করি, সরকারি আদেশ নির্দেশ মেনে চলি। তাহলেই আমরা এদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়তে পারবো। আলোচনা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন