Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জাটকা বিরোধী অভিযান 
Friday January 21, 2022 , 4:10 pm
Print this E-mail this

একশত কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ

পিরোজপুরের কাউখালীতে জাটকা বিরোধী অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সদর বাজারে জাটকা ইলিশ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জাটকা বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাট-বাজারে নিষেধ করা হলেও কতিপয় মাছ বিক্রেতা তা মেনে চলছে না। তাই শুক্রবার সকালে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, অভিযানে জাটকা বিক্রেতা সাইদুলকে ১ হাজার টাকা এবং রুবেলকে ৫শ’ টাকা  জরিমানা করা হয়। এ সময় একশত কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এ সময় কিছু মাছ ব্যবসায়ী জাটকা নিয়ে পালিয়ে গেছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন