Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধ : নিহত এক 
Sunday November 21, 2021 , 12:18 pm
Print this E-mail this

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ-অফিসার ইনচার্জ মো: বনি আমিন

পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধ : নিহত এক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামের আমজাদ মুন্সীর ছেলে আ: জলিলের (৪২) সাথে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমিজাম নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বাড়িতে বসে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দেলোয়ার হোসেনের ছেলে সৈকত (১৯) লাঠি দিয়ে আঘাত করলে আ: জলিল মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: বনি আমিন জানান, বিষটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!