|
ধর্ষণে সহযোগীতা করায় তার স্ত্রী গ্রেফতার, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা
পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (জানুয়ারি ২০) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষিতা ওই স্কুল ছাত্রী (১৪) স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় ধর্ষক মোস্তফা তালুকদার (৫৫) পলাতক রয়েছে।

সে একই গ্রামের মৃত সালাম তালুকদারের ছেলে। থানায় দায়ের হওয়া মামলা সূত্রে ও ধর্ষিতার পিতার দেয়া তথ্য মতে জানা গেছে, প্রতিবেশী মোস্তফা তালুকদার গত বৃহস্পতিবার ২০ জানুয়ারী দুপুরের দিকে পারিবারিক কাজের উদ্দেশ্য তার মেয়েকে বাড়িতে ডেকে নেন। এ সময় ঘরে কেহ না থাকার সুযোগে ধর্ষক তাকে জোর করে ধর্ষণ করে। পরে বিষয়টি ধর্ষিতা তার পরিবারকে জানালে তার পিতা শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মোস্তফা ও তার স্ত্রী রোজিনার নামে মামলা দায়ের করেন। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন জানান, এ ব্যাপারে মামলা নেয়া হয়েছে। ধর্ষণে সহযোগীতা করায় তার স্ত্রী রোজিনা (৪৫) কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Views: ০
|
|