Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা 
Thursday June 6, 2019 , 8:48 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার (০৫ জুন) রাতে কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ সোয়াইব হোসেন (১৬) পরিবারের লোকজনের অগোচরে ঘরের পেছনে গাছের ডালের সঙ্গে ডিস লাইনের তার গলাই পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সোয়াইবের পিতা আব্দুল কুদ্দুস জানান, সোয়াইব কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। কিছু দিন ধরে সে মানসিকভাবে অস্বাভাবিক ছিল।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে