Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ 
Tuesday February 14, 2023 , 2:47 pm
Print this E-mail this

উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন

পিরোজপুরের কাউখালীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৪) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কপিল শাহ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়, জহুরুল হক, গৌতম দাস প্রমুখ। কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ভর্তুকি মূল্যে উপজেলার কৃষকের মাঝে ১৩টি পাওয়ার টিলার চালিত সিডার মেশিন ও ৩টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন