Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ 
Monday February 6, 2023 , 3:39 pm
Print this E-mail this

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়

পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী অধিদপ্তরের উদ্যোগে সোমবার দিনব্যাপী কাউখালী এস বি সরকারি বালিকা বিদ্যালয়েল সভাকক্ষে দরিদ্র মহিলাদের পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল। প্রশিক্ষণে অত্র বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন