Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে করোনায় দু’জনের মৃত্যু 
Monday July 5, 2021 , 7:20 pm
Print this E-mail this

এ পর্যন্ত উপজেলায় করোনায় তিনজন মারা গেছেন-ডা: হাবিবুর রহমান

পিরোজপুরের কাউখালীতে করোনায় দু’জনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ উপজেলায় তিনজনের মৃত্যু হলো। এ ছাড়া শনাক্তের সংখ্যাও বেড়েছে। সোমবার (৫ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ জনের। যার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১ জনের। শনাক্তের হার ৬১.১১ শতাংশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে উপজেলার কাঠালিয়া গ্রামের সাবেক ব্যাংকার মো: নজরুল ইসলাম (৬৫) দুপুরে মারা যান। তার করোনা উপসর্গ দেখা ছিল। সোমবার (জুলাই ৫) সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাবু তালেবের ছেলে বিআইডব্লিউটিএ আরিচা ঘাটের শুল্ক আদায়কারী মো: নজরুল ইসলাম (৪০) করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত উপজেলায় করোনায় তিনজন মারা গেছেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা