Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু 
Tuesday September 15, 2020 , 6:21 pm
Print this E-mail this

তাঁর পিতা আব্দুল মাজেদও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি সম্মুখযুদ্ধে শহীদ হন

পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের পুত্র। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অবস্থিত হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তাজুল ইসলাম মনির। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান গত ২৬ আগস্ট করোনা পজিটিভ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। তাঁর পিতা আব্দুল মাজেদও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখযুদ্ধে শহীদ হন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক