Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এক শিশুকে ধর্ষনের চেষ্টা, খালু গ্রেফতার! 
Saturday July 4, 2020 , 5:21 pm
Print this E-mail this

অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পর আপন ভায়রা ভাই, বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যার্থ

পিরোজপুরের কাউখালীতে এক শিশুকে ধর্ষনের চেষ্টা, খালু গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে খালু মো: আল-আমীন হাওলাদর (২১) নামের এক যুবকে গ্রেফতার কার হয়েছে। গ্রেফতারকৃত আল-আমীন উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের কেউন্দিুয়া কুমিয়ান এলাকার মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন। ওই শিশুটি (৮) স্থাণীয় একটি মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী। মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ওই শিশুটির (৮) আপন খালু। শিশুটির খালা অসুস্থ হলে সে তার খালাকে সেবা করতে ওই বাড়িতে যায়। গত ১৮ জুন দুপুর আড়াইটার দিকে ওই শিশুটির খালা(অভিযুক্তের স্ত্রী) ঘরের বাহিরে থাকার সুযোগে কাউখালী থানার কুমিয়ান গ্রামের খালু আল-আমীনের ভাড়া করা ইমাম কসাইর ঘরের খাটের উপর শোয়াইয়া ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির মা এসে দেখতে পেলে আসামী ওই শিশুকে ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। থানা পুলিশের অফিসার ইন চার্জ মো: নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পর আপন ভায়রা ভাই। তাই বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে মামলা দায়ের করেছেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা