প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে উপকার ভোগীদের মধ্যে VWB কার্ড ও খাদ্যশস্য বিতরণ
Wednesday March 29, 2023 , 2:39 pm
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা
পিরোজপুরের কাউখালীতে উপকার ভোগীদের মধ্যে VWB কার্ড ও খাদ্যশস্য বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকালে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”-এই স্লোগানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২৪ চক্রের উপকার ভোগীদের মধ্যে VWB কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন-মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, সমবায় কর্মকর্তা হাসান রকি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তুম আলী হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।