Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীর পা ভেঙ্গে দিল উত্ত্যক্তকারী যুবক রাব্বি মোল্লা 
Wednesday April 1, 2020 , 6:46 pm
Print this E-mail this

প্রতিবন্ধি শিক্ষার্থীকে মারধরের বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে, অভিযুক্ত আসামি রাব্বিকে গ্রেফতারেরও চেষ্টা চলছে

পিরোজপুরের কাউখালীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীর পা ভেঙ্গে দিল উত্ত্যক্তকারী যুবক রাব্বি মোল্লা


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধি শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে উত্ত্যক্তকারী যুবক রাব্বি মোল্লা। জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের আমির হোসেনের কন্যা বরিশাল বিএম কলেজের মাষ্টার্স শেষ বর্ষের প্রতিবন্ধি শিক্ষার্থীকে (২৮) প্রতিবেশী রফিক মোল্লার পুত্র রাব্বি মোল্লা (২৫) তাকে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে ওই শিক্ষার্থী একটি বাড়িতে প্রাইভেট পড়িয়ে বাসায় যাওয়ার পথে হামিদ মোল্লার বাড়ির সামনে বসে রাব্বি তার ওড়না ধরে টান দেয়। এ সময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার দিলে বখাটে রাব্বি তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে তার ডান পা ভেঙ্গে দেয়। পরে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এব্যপারে ওই শিক্ষার্থীর ভাই সুমন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধি শিক্ষার্থীকে মারধরের বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রাব্বিকে গ্রেফতারেরও চেষ্টা চলছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা