Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আন্তঃ ধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী 
Wednesday November 10, 2021 , 10:13 pm
Print this E-mail this

উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মাালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ

পিরোজপুরের কাউখালীতে আন্তঃ ধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কাঠালিয়া পিজিএস বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের আয়োজনে বুধবার বিকেলে কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মাালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুমিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ কে এম আব্দুস শহীদ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, ওসি মোঃ বনি আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা হিন্দু বৈদ্য খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, অধ্যক্ষ মাওলানার আব্দুল মতিন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের নাগরিক সম অধিকার নিয়ে বসবাস করবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা