Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আগুনে পুড়লো ৮ দোকান 
Sunday April 23, 2023 , 12:29 pm
Print this E-mail this

১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

পিরোজপুরের কাউখালীতে আগুনে পুড়লো ৮ দোকান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। শনিবার (এপ্রিল ২২) দিনগত রাত ১২টা দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাহামুদ হাসান জানান, আগুনে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ও একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, বাজারের আজিজ খন্দকারের রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো-বারেক শিকদারের কাঁচামালের আড়ৎ, বশিরের মুদি দোকান ও স্টোর, একটি প্লাস্টিকের কারখানা, একটি দড়ি-কাঁচি ও সুতার দোকান, একটি দর্জি দোকান। এছাড়া একটি দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো: বশির ডাকুয়া জানান, তার পাইকারি ও খুচরা বিক্রির দোকানসহ একটি স্টোর রুম পুড়ে গেছে। তিনি আরও জানান, রাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন