Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
Tuesday June 23, 2020 , 4:19 pm
Print this E-mail this

নেতাকর্মীরা মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহামারীর করোনাভাইরাসের কারণে  পিরোজপুরের কাউখালীতে আওমীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সীমিত পরিসরে পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় দলীয় নেতাকর্মীরা মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যডভোকেট এ কে এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনিল কুন্ডু, সাবেক সহ-সভাপতি শাহ্ মো: কাইউম, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জান মিঠু, যুগ্ন সাধরণ সম্পাদক ও সদর ইউপি চেয়রম্যান আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসেন বাবলু জমদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, প্রচার সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার, সাবেক সাংগঠানিক সম্পাদক ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, কাজী মাসুদ ইকবাল, আতিকুল হক মনির, কামরুল ইসলাম সহ প্রমুখ। উপজেলা আওমীলীগের সভাপতি এ কে এম আব্দুস শহিদ বলেন, বর্তমান করোনাময় পরিস্থিতিতে সীমিত পরিসরে ঐতিহ্যবাহী দল আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা