Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ! 
Saturday June 29, 2019 , 9:40 am
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ!


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের কচুয়াকাঠী গ্রামে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মুজিবুর রহমান নান্টু (৬৫) কে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার কোর্টে প্রেরণ করা হয়। জানাগেছে, মঙ্গলবার, ২৫ জুন বিকেলে উপজেলার কচুয়াকাঠী গ্রামের হাবিব সরদারের মেয়ে সাহারা (৬) কে বাড়ি থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছু দূরে রাস্তার পাশের নিয়ে একই গ্রামের প্রতিবেশি মৃত মতিয়ার রহমানের ছেলে মুজিবুর রহমান নান্টু ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির কৌশলে পালিয়ে এসে মাকে জানালে মা বিষয়টি থানা পুলিশে অবহিত করে। এ ব্যাপারে মেয়ের মা সুমি আক্তার বাদী হয়ে মুজিবুর রহমান নান্টুকে প্রধান আসামী করে শিশু নির্যাতন আইনে কাউখালী থানায় মঙ্গলবার রাতেই একটি মামলা দায়ের করে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষায় জন্য পিরোজপুর সদর হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে