|
এ নিয়ে কাউখালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান আহতের স্বজনেরা
পিরোজপুরের কাউখালীতে অসহায় এক কৃষক পরিবারের উপর হামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে অসহায় এক কৃষক পরিবারের নারী সহ ৫ সদ্যসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় নিজ বাড়ীতে বসে এ হামলা চালানো হয়। আহতরা হলো-ওই থানার বেকুটিয়া গ্রামের বাসিন্দা মৃত আফসার উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান তার স্ত্রী আমেরুল নেছা ছেলে রিয়াজ হোসেন ও হাদিসুর রহমান এবং মেয়ে আসমা আক্তার। এদের মধ্যে সিদ্দিক ও আমেরুননেছাকে আঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতের স্বজনদের অভিযোগ, নিজের জমিতে ঘর তুলতে গেলে একই এলাকার বাসিন্দা মৃত সফিজ উদ্দিনের ছেলে মহারাজ হাওলাদার বাধা প্রদান করে। এ জমি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন এ জমিতে ঘর নির্মানের কাজ করতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী মহারাজ হাওলাদারের নেতৃত্বে রুস্তুম, মণ্টূ, আরছার, মিজান, ছাব্বির, আগুন, নিক্সাস, রাজু, সোরাব হাওলাদার সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় এবং বাসা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা্ ও স্বর্ন অলংকার ছিনতাই করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে থাকা অবস্থায় তাদের শরীরের অবনতি হলে কর্মরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তারা এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে কাউখালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান আহতের স্বজনেরা।
Post Views: ০
|
|