প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Tuesday June 16, 2020 , 7:20 pm
দুইশত পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক আশীষ কুমার মজুমদার
পিরোজপুরের কাউখালীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার নদী বেষ্টিত দ্বীপ এলাকা সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ৭নং ওয়ার্ডে মহামারি করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুইশত পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক আশীষ কুমার মজুমদার। মঙ্গলবার বিকালে খাদ্য সমাগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: রাসেল সরদার সহ আরও অনেকেই। এ সময় আশীষ কুমার বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।