প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা রোগী সন্দেহে জঙ্গলে পড়ে থাকা এক যুবক উদ্ধার!
Monday April 20, 2020 , 1:33 pm
রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, তার পরিচয় জানার চেষ্টা চলছে
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা রোগী সন্দেহে জঙ্গলে পড়ে থাকা এক যুবক উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক : করোনা উপসর্গ নিয়ে দুদিন ধরে পিরোজপুরের ইন্দুরকানীতে জঙ্গলে পড়ে থাকা এক যুবকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, ইন্দুরকানী উপজেলার শেষ প্রান্তে পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী এলাকায় দু’দিন ধরে ২২ বছরের এক যুবক করোনা উপসর্গ নিয়ে জঙ্গলে পড়ে ছিল। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয়রা ইউএনও হোসাইন মুহাম্মদ আলমুজাহিদকে অবহিত করে এবং এক রিকশাচলাক ৯৯৯-এ ফোন করলে ইন্দুরকানী থানার ওসি মো: হাবীবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদি হাসান তাকে দেখে করোনা সন্দেহে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করে আবার ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আইসোলেশনে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, খবর পেয়ে উপজেলার শেষ সীমানার জঙ্গলে পড়ে থাকা ভবঘুরে ওই যুবককে উদ্ধার করার পর কোন যানবাহন না পাওয়ায় আমার গাড়ীতে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়। রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।