Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর মঠবাড়িয়ায় সাবেক নারী ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে জখম, থানায় হত্যাচেষ্টা মামলা 
Sunday July 5, 2020 , 7:50 pm
Print this E-mail this

অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকে পলাতক, তাদের গ্রেফতারে অভিযান অব্যহত

পিরোজপুর মঠবাড়িয়ায় সাবেক নারী ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে জখম, থানায় হত্যাচেষ্টা মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রমা রানী মজুমদার শোভা (৫৫) কে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষ পিতা ও পুত্রের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। আহত শোভা রানী বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত ইসমাইল হাওলাদার ও বাবা রতন হাওলাদারকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো দু’জনকে আসামি করা হয়েছে। সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর স্লুইস গেট এলাকার বাসভবনে নারী নেত্রী শোভা রানী ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুত্ব জখম করে। গুরুতর অবস্থায় তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত হামলাকারী ইসমাইল হাওলাদার একই এলাকার রত্তন হাওলাদার এর ছেলে। সে সম্প্রতি একটি মামলায় জামিনে বেরিয়ে এসে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের ওপর এ সন্ত্রাসী হামলা চালায়। মঠবাড়িয়া থানার ওসি মো: মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নারী ভাইস চেয়ারম্যান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা