Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাঁচ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান হলেন এক নারী 
Saturday November 13, 2021 , 2:46 am
Print this E-mail this

এটা আমার বিজয় নয়, এটা নৌকার বিজয়, জনগণের বিজয়

পাঁচ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান হলেন এক নারী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তাই নারী হিসেবে একটি ইউনিয়নের মানুষের সেবা করতে পারব এটা আমার সৌভাগ্য।’ নির্বাচনে জয়ী হয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন পটুয়াখালী জেলার ১৯টি ইউপি নির্বাচনে একমাত্র বিজয়ী নারী চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া। তিনি বলেন, ‘এখানে দলের সকল স্তরের নেতা কর্মীরা আমার পাশে ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা করেছেন বিধায় আমি জয়লাভ করতে পেরেছি। এটা আমার বিজয় নয়, এটা নৌকার বিজয়, জনগণের বিজয়।’ পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানজিন নাহার সোনিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হন তিনি এবং রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তানজিন নাহার সোনিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার অনুষ্ঠেয় পটুয়াখালী জেলার ১৯টি ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান ছিলেন তানজিন নাহার সোনিয়া। বিজয়ী তানজিন নাহার সোনিয়া পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মো. হাবিবুর রহমান হাবিব মিয়ার কনিষ্ঠ মেয়ে। ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান (ঘোড়া), মোহাম্মদ আবদুস সালাম শরীফ (অটোরিকশা), মো. জয়নাল আবেদীন সিপাই (চশমা) ও মো. হাবিবুর রহমান (আনারস)। এর মধ্যে আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পান ১ হাজার ৯৯৭ ভোট, মোহাম্মদ আবদুস সালাম শরীফ পান ৭৭৫ ভোট, মুহাম্মদ মিজানুর রহমান পান ৩৮১ ভোট ও মো. জয়নাল আবেদীন সিপাই পান ১৩ ভোট।তানজিন নাহার সোনিয়া আরও বলেন, ‘আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং কৃতজ্ঞতা জানাই দলের সকল স্তরের নেতা কর্মী ও ইউনিয়নবাসীর প্রতি।’




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ