প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তাঁর স্ত্রীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
Thursday February 22, 2024 , 5:29 pm
ময়নাতদন্তের পরপরই মরদেহ দুটি মর্গে উপস্থিত আত্মীয়রা দাফনের জন্য নিয়ে যায়
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তাঁর স্ত্রীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তাঁর স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মরদেহের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম মঈন উদ্দিন মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। চিকিৎসক জানান, মরদেহ দুটি থেকে ভিসেরা ও রক্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেলে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে। এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে একটি সূত্র জানায়, ময়নাতদন্তের পরপরই মরদেহ দুটি মর্গে উপস্থিত আত্মীয়রা গ্রহণ করে দাফনের জন্য নিয়ে যায়।