Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার 
Monday April 15, 2024 , 2:21 pm
Print this E-mail this

রাজশাহীর বাঘায় বিয়ে খেতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজশাহীর বাঘায় বিয়ে খেতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পদ্মা নদী এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চরে আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের ঈদের পরের দিন বিয়ে খেতে আসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। পরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তাঁরা। এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়েনের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ ঘণ্টা অভিযান চালিয়েও ওই দুই শিশুর সন্ধান পায়নি। পরের দিন ভাসমান অবস্থায় তাঁদের লাশ পাওয়া যায়।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার