Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ৭, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালী লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা 
Thursday January 2, 2020 , 7:05 pm
Print this E-mail this

পটুয়াখালী লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী শহরের লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এবং ক্লিনিকের অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শহরের সবুজবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম মিয়াসহ র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অভিযানের সময় শহরের লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। সেই সঙ্গে ওই ক্লিনিকের অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানাগেছে।




Archives

Image
উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল
Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস