Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী 
Friday March 1, 2024 , 1:07 pm
Print this E-mail this

রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ আগুনের ঘটনায়

নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের দাফনের জন্য ২৫ হাজার করে টাকা দেবে সরকার। আহতদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে। শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, দাফন সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে। নিহতদের পরিবারকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার