Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরবে শহীদ জননীর কবর জিয়ারত করেন আরিফিন মোল্লা 
Friday January 27, 2023 , 3:30 pm
Print this E-mail this

আবুল হাসানাত আব্দুল্লাহ্’র স্ত্রী ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র মা

নিরবে শহীদ জননীর কবর জিয়ারত করেন আরিফিন মোল্লা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম প্রয়াত হয়েছেন প্রায় তিন বছর। বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে শায়িত আছেন তিনি। দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ্’র স্ত্রী ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র মা মরহুম সাহান আরা বেগমের রয়েছে ভক্ত অনুসারী। তার মধ্যে অন্যতম আরিফিন মোল্লা। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য আরিফিন মোল্লার গ্রামের বাড়ি সদর উপজেলার কড়াপুর। তাই প্রয়াত সাহান আরা বেগমের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। রাজনৈতিক অভিভাবক হিসেবে তাঁকে মান্য করতেন আরিফিন মোল্লা। তাই প্রতি শুক্রবারে জুম্মা নামাজের পর মরহুমের কবর জিয়ারত করেন। তাঁর রুহের শান্তির কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। শুক্রবার কবর জিয়ারতের সময় নজরে আসেন আরিফিন মোল্লা। দেখা যায় নিরবে শহীদ জননীর কবরে সামনে দুই হাত তুলে দোয়া করছেন আরিফিন মোল্লা। এ সময় তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন তাঁর বাতিঘর। তাই তাঁর জন্য নিরবে দোয়া করতে তাঁর কবরে আসেন। এটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্তও করেছেন তিনি।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২